News Flash

  • Home
  • দেশ
  • মোদীর ভয়ে এসএসসি লুকিয়ে রাখা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, দাবি দিলীপের
Image

মোদীর ভয়ে এসএসসি লুকিয়ে রাখা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, দাবি দিলীপের

পূর্ব বর্ধমান, ৮ মে (হি.স.) : “হাইকোর্টের রায় সামনে আসার পরই রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ‘ন্যায্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াব, প্রয়োজনে কোর্টে যাব।’ তারপরই প্রধানমন্ত্রীর ভয়ে এসএসসি লুকিয়ে রাখা তালিকা সুপ্রিমকোর্টে জমা দিতে বাধ্য হয়েছে।”

বুধবার বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে প্রাত:ভ্রমণে বেরিয়ে এইয়দাবি করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার শীর্ষ আদালতে অযোগ্যদের সম্ভাব্য তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সিবিআইকে উদ্ধৃত করে আদালতে এসএসসি জানিয়েছে, ২৫ হাজার ৭৫৩ জনের মধ্যে অযোগ্যের সংখ্যা প্রায় ৮ হাজার ৩২৪। এর পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, কলকাতা হাইকোর্টে কেন এই তালিকা জমা দিল না এসএসসি। তাহলে তো মামলা শীর্ষ আদালত পর্যন্ত গড়াতই না।

এদিন দিলীপবাবুর আরও অভিযোগ, রাজ্যের মদতে অযোগ্যদের বাঁচাতে কলকাতা হাইকোর্টে যোগ্যদের তালিকা জমা দেয়নি এসএসসি। ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে। এ ব্যাপারে এসএসসির কোনও ব্যাখ্যা এখনও জানা যায়নি। সূত্রের খবর, বুধবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রসঙ্গত, নিয়োগ মামলায় রায় দিতে গিয়ে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাতারাতি চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। ওই মামলাতেই মঙ্গলবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়়ের নেতৃত্বাধীন বেঞ্চ এসএসসিকে যোগ্য-অযোগ্য বাছাইয়ের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত শুনানি হবে ১৬ জুলাই।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top