News Flash

  • Home
  • Uncategorized
  • কেবল শব্দ করলেই নেভানো যাবে আগুন, অভিনব যন্ত্রের আবিষ্কার পাঁচ পড়ুয়ার

কেবল শব্দ করলেই নেভানো যাবে আগুন, অভিনব যন্ত্রের আবিষ্কার পাঁচ পড়ুয়ার

imagesনয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : দমকল নয়, শুধুমাত্র শব্দ করলেই নেভানো যাবে আগুন| এমনই এক অভিনব যন্ত্রের আবিষ্কার করল পাঁচ দ্বাদশ শ্রেণির পড়ুয়া| ১৭ বছরের পাঁচ পড়ুয়া তৈরি করল এমন এক যন্ত্র যার মাধ্যমে আওয়াজ করেই নেভানো যাবে আগুন| যার সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যামপ্লিফায়ার| পাঁচ ছাত্র এই আবিষ্কারের নাম দিয়েছে, ইনফ্রাসনিক ফায়ার এক্সটিনগুইশার| বর্তমানে এই যন্ত্রটির দাম ধার‌্য হয়েছে ৪০,০০০ টাকা|
সেন্ট জোসেফ বয়েজ হাই স্কুলের এই পাঁচ পড়ুয়ার দাবি, এই যন্ত্র নাকি খুব সহজেই শব্দের মাধ্যমে শুষে নেবে বাতাসের অক্সিজেন | আর অক্সিজেন যে আগুনকে প্রসারিত করে তা আমাদের সকলেরই জানা | তাই বাতাস থেকে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে আগুনও প্রশমিত হবে| এই আবিষ্কারের উপর ভিত্তি করেই এই পাঁচ পড়ুয়া জিতে নিয়েছে ন্যাশনাল খেতাব| শিবালিক পুভাইয়া, লয়েড লোবো, প্রণব কেডি, জশুয়া লুইস এবং আমান বসওয়ানল | এরা ভিন্ন ধরনের ফায়ার এক্সটিনগুইশার আবিষ্কার করে জিতে নিয়েছে পাঁচ লক্ষ টাকার পুরস্কার | এই যন্ত্রটিকে দেখতে খানিকটা সিলিন্ডারের মতো| এর সঙ্গেই জুড়ে দেওয়া হবে অ্যামপ্লিফায়ার| বর্তমানে মানবচালিত এই যন্ত্রটি পরবর্তী সময়ে এটিকে ড্রোনের মাধ্যমে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে তারা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top