News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক
Image

টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল। তবে এতদিন পর্যন্ত তার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। অবশেষে বুধবার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কুবঝার এলাকায় কালোবাজারির অভিযোগে দুটি ই-রিকশা সহ প্রায় ১৪টি গ্যাস সিলিন্ডার আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলিন্ডারগুলি সন্দেহজনকভাবে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে মহকুমা শাসক কার্যালয়ের এক ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক এবং কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top