News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়
Image

স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বহু বেকার যুবক-যুবতী থানায় উপস্থিত হয়ে নিজেদের কাগজপত্র জমা দেন। আবেদন গ্রহণ ও নথি যাচাইয়ের কাজে ব্যস্ত থাকতে দেখা যায় থানার কর্মীদের।

জানা গিয়েছে, ২০২২ সালের ১৩ নভেম্বর রাজ্য সরকার ৬৩৬১টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই সময় রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ থাকায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন চাকরিপ্রার্থীরা।
সম্প্রতি রাজ্য সরকার ফের স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বেকার যুবক-যুবতীদের মধ্যে। ধর্মনগর থানায়ও এদিন সেই চিত্র স্পষ্টভাবে ধরা পড়ে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের নথিপত্র জমা দিতে দেখা যায়।

তবে এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সচেতন মহলের একাংশের দাবি, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কি ফের নিয়োগ প্রক্রিয়া সক্রিয় করা হয়েছে, তা নিয়ে জল্পনা বাড়ছে। ভোটের আগে বেকারদের আশ্বাস দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও রাজনৈতিক মন্তব্য করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়ম মেনেই আবেদন গ্রহণ ও যাচাইয়ের কাজ চলছে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অন্তত নিয়োগের সম্ভাবনা তৈরি হওয়ায় আশাবাদী চাকরিপ্রার্থীরা।

Releated Posts

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ

সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top