News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষ নেশা বিরোধী অভিযান পুলিশের, নেশা সামগ্রী সহ আটক তিনজন
Image

বিশেষ নেশা বিরোধী অভিযান পুলিশের, নেশা সামগ্রী সহ আটক তিনজন

আগরতলা, ২০ মে:- রাজ্যে ক্রমবর্ধমান নেশা কারবার রুখতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে আজ গোয়ালা বস্তি এলাকায় বিশেষ নেশা বিরোধী অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এনসিসি থানার বিশাল পুলিশ বাহিনী গোয়ালা বস্তির বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান। তল্লাশির সময় বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট, গাঁজা এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয় বলে দাবি পুলিশের।

অভিযান চলাকালীন নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন যুবককে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নিয়মিত এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান পুলিশ আধিকারিক।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top