News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ২ হাজার টাকা জালনোট

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ২ হাজার টাকা জালনোট

noteমালদা, ২৪ জানুয়ারি (হি.স): বৈষ্ণবনগর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল একটি নতুন ২ হাজার টাকার জালনোট| পুরো ঘটনায় জেলা পুলিশ ও প্রশাসন রীতিমতো নড়েচড়ে বসেছে| যদিও দুই হাজার টাকার জালনোট উদ্ধারের ঘটনায় মালদা থেকে ৪৫ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের হঠাত্পাড়া এলাকা থেকে এক নাবালক গ্রেফতার হয়েছে | মঙ্গলবার ওই নাবালকে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ| এদিনই ওই নাবালকে মালদা জুভেনাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে| ধৃত ওই নাবালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার পুলিশ ৪৮৯-বি (জালনোট ব্যবহার করা), ৪৮৯-সি (জালনোট পাওয়া গিয়েছে) এবং ১২০-বি (অপরাধমূলক কাজ) এই তিন ধারায় মামলা রুজু করেছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাবালকের নাম জিয়াউল শেখ (১৫)| বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের হঠাত্পাড়া গ্রামের ওই বালক সোমবার দুপুরে স্থানীয় এক মুদির দোকানে গিয়েছিল চাল কিনতে| তার কাছেই ছিল দুই হাজার টাকার জালনোটটি| দোকানি সেই টাকাটি দেখে সন্দেহ হয়| তখনই সে পুলিশকে খবর দেয়| এরপরই বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই নাবালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়| পাশাপাশি দুই হাজার টাকার ওই নকল নোটটিও পুলিশ উদ্ধার করে| সোমবার রাতভর ধৃত জিয়াউলকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়|
স্থানীয় কিছু মানুষদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ধৃত জিয়াউল শেখের বাবা বাত্সু শেখ পেশায় দিনমজুর| তাদের পরিবারে ছয় ভাই রয়েছে| জিয়াউল বাড়ির ছোট| সেও দিনমজুরি করে| গত ১০ দিন আগেও জিয়াউল একটি নতুন দুই হাজার টাকার জালনোট নিয়ে স্থানীয় এক মুদির দোকানে গিয়েছিল কেনাকেটা করতে| কিন্তু তখনও স্থানীয় দোকানিদের সন্দেহ হয় এবং বিষয়টি জানাজানি হওয়ার পরই ওই নকল নোটটি পুড়িয়ে দেওয়া হয়| কিন্তু এই ঘটনার পর আবারও সোমবার দুপুরে জিয়াউল নতুন দুই হাজার টাকার জালনোট নিয়ে ফের স্থানীয় মুদির দোকানে চাল কিনতে যায়| এবার আর ওই দোকানদার কোনওরকম ঝুঁকি না নিয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়|
পুলিশ জানিয়েছে, ধৃত নাবালককে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে ভারত-বাংলাদেশের সবদলপুর সীমান্ত| হঠাত্পাড়া গ্রামে প্রায় ১০০ পরিবার রয়েছে| প্রত্যেকেই প্রায় দিনমজুর| স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, বাত্সু শেখ এবং তার ছেলেরা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে| একসময় ভীষণই গরিব ছিল তারা| এখন ওদের পাকা দোতালা বাড়ি| বাড়িতে মোটর বাইক থেকে মোবাইল সবই এসেছে| হঠাত্ করে এত উন্নতি কিভাবে হল ওই হতদরিদ্র পরিবারের তা নিয়ে স্থানীয় গ্রামবাসীদের ভাবিয়ে তুলেছে| তবে ওই পরিবারটি যে জালনোট পাচার চক্রের সঙ্গে আগে থেকেই যুক্ত রয়েছে তা সোমবারের নতুন নোট উদ্ধারের ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে পরিষ্কার হয়ে গিয়েছে|
বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রধান ধনঞ্জয় মন্ডল বলেন, জিয়াউল হকের কাছ থেকে নতুন দুই হাজার টাকার জালনোট পাওয়া গিয়েছে| এটা শুনে আমরাও বিস্মিত হয়ে পড়েছি কিভাবে ওর কাছে এই টাকা এল তা ভেবেই অবাক হয়ে যাচ্ছি| এই ধরনের ঘটনাকে কখনও প্রশ্রয় দেওয়া যাবে না| এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিক সেটা আমরাও চাই| তবে হতদরিদ্র ওই পরিবারটিতে কয়েক মাসের মধ্যে পরিবর্তন এসেছে তা অনেকের মুখে শুনেছিলাম| ওদের পরিবারের এই উন্নতির পিছনে এরকম অপরাধচক্র জড়িত রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় নি|
অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার (গ্রামীণ) জানিয়েছেন, একটি ২ হাজার টাকার নকল নোট সহ জিয়াউল শেক নামে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে| নকল নোটটি মুদির দোকানে চাল কেনার জন্য এসেছিল| তখনই দোকানদারের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেয়| উদ্ধার হওয়া দুই হাজার টাকার নকল নোটটি অতি নিম্নমানের| ছেলেটি পুলিশকে জানিয়েছে তার দাদার কাছ থেকে সে ওই নোটটি পেয়েছিল| ধৃতের পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা থেকে পালিয়ে গিয়েছে| তাদেরও খোঁজ চালাচ্ছে বৈষ্ণবনগর থানার পুলিশ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top