News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান
Image

অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান

আগরতলা, ২০ মে : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনলাইন মেডিসিন বিক্রয় এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হলো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া মহকুমা কমিটি। মঙ্গলবার ডাকা এই ধর্মঘট তেলিয়ামুড়া মহকুমাজুড়ে সর্বাত্মকভাবে সফল হয়েছে বলে দাবি সংগঠনের।

তবে সাধারণ রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে জরুরি পরিষেবা চালু রাখতে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর এলাকায় একটি এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান খোলা রাখা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, অনলাইন ওষুধ বিক্রির প্রসার দিন দিন বেড়ে চলায় দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও মাঝারি ওষুধ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে বিষয়টি সরকারের নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ফের সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।

এই ধর্মঘটের সমর্থনে তেলিয়ামুড়া মহকুমার প্রায় সমস্ত ওষুধের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা আন্দোলনে সামিল হন।

ধর্মঘট প্রসঙ্গে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক রঙ্গল দেব জানান, অনলাইনে ওষুধ ক্রয়ের প্রবণতা বৃদ্ধির ফলে সারা দেশের ওষুধ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, সারা ভারতবর্ষের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমাতেও এই ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে।

এদিকে, হঠাৎ অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকায় কিছুটা সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও জরুরি পরিষেবা চালু থাকায় গুরুতর রোগীদের ক্ষেত্রে বড় ধরনের অসুবিধা হয়নি বলে জানা গেছে।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top