News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেপাছড়ার বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যা খতিয়ে দেখলেন নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা
Image

ডেপাছড়ার বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যা খতিয়ে দেখলেন নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা

আগরতলা, ২০ মে : পেচাঁরথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে মাঠপর্যায়ে পরিদর্শনে গেলেন ৪ নং করমছড়া এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা।

স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ ডেপাছড়া এলাকার একমাত্র গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি এলাকার শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরেরও জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

এডিসি নির্বাচনে জয়লাভের পর এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যার কথা মাথায় রেখেই পরিদর্শনে যান এমডিসি রতিশ ত্রিপুরা। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে রাস্তার অবস্থা এবং বুদ্ধবিহারের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমডিসি রতিশ ত্রিপুরা জানান, এলাকার রাস্তা ও মন্দিরের সমস্যাগুলি অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত এই বিষয়গুলি নিয়ে ঊনকোটি জেলার এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি দলের উচ্চ মহলেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিনের পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ-এর পেচারতল ব্লকের সভাপতি প্রাণেশ দেওয়ান, টিপরা মথা দলের পেচারতল ব্লকের সভানেত্রী সুপর্ণা চাকমা, ওয়াইটিএফ-এর পেচারতল ব্লকের সাধারণ সম্পাদক প্রয়াস চাকমা এবং স্থানীয় টিপরা মথা নেতা সুমন দেবনাথ সহ অন্যান্যরা।

এমডিসি-র এই সক্রিয় উদ্যোগে আশাবাদী এলাকাবাসী। তাঁদের আশা, দীর্ঘদিনের বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সংস্কারের কাজ এবার দ্রুত বাস্তবায়িত হবে।

Releated Posts

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top