নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে কে বসবেন তা ঠিক করবেন কপিল সিব্বল| মঙ্গলবার এই রায় দিল সুপ্রিমকোর্ট| তবে বোর্ডের ৭০ বছরের আপিল এদিন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত| বিসিসিআই-র দেওয়া ন’টি নামই খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট| তবে বোর্ডের অর্ন্তবর্তী প্যানেল গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসিআই-র আইনজীবী কপিল সিব্বলকে| শুক্রবারের মধ্যে প্যানেল জানাতে হবে বলে বলা হয়েছে| যাঁরা পরবর্তী নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালনা করবেন ক্রিকেট প্রশাসকদের বয়সের উর্ধ্ব সীমা ৭০ বছরের বিষয়টি বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল বিসিসিআই| কিন্তু সুপ্রিমকোর্ট সেই আবদনে সাড়া না দিয়ে পরিষ্কার জানিয়েছে সত্তরোর্ধ কোনও ব্যক্তি ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে থাকতে পারবেন না|

বিসিসিআইয়ের অর্ন্তবর্তী প্যানেল গড়ার দায়িত্ব পেলেন কপিল সিব্বল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















