News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, খতম এক জঙ্গি
Image

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, খতম এক জঙ্গি

terrorismজম্মু, ২৪ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি| সন্ত্রাসবাদীদের সেই অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃতু্য হয়েছে এক জঙ্গির| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাজৌরি জেলার সুন্দেরবানী সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা| নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের উপস্থিতি উপলব্ধি করেন| এরপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে খতম হয় এক জঙ্গি| বাকি জঙ্গিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর দিকে পালিয়ে যায়| নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও জানা যায়নি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top