News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের বিজেপি সরকারের নিন্দা করায় পালটা আক্রমণ সাবেক মুখ্যমন্ত্রীকে
Image

অসমের বিজেপি সরকারের নিন্দা করায় পালটা আক্রমণ সাবেক মুখ্যমন্ত্রীকে

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করায় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈকে পালটা আক্রমণ করেছে প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি-র দুই মুখপাত্ৰ রূপম গোস্বামী ও সুভাষ দত্ত আজ সোমবার এক সংবাদিক সম্মেলনের আষ়োজন করে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর আমলে রাজ্যের প্ৰশাসন যন্ত্ৰকে নিষ্কর্মা করে দেওয়ার অভিযোগ তুলেছেন। রাজ্যের বর্তমান সরকার যখন প্রশাসন তথা সরকারি কাজকর্মে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং উগ্ৰপন্থীর বিরুদ্ধে জিরো টলারেন্স স্থিতি অবলম্বন করে সর্বশক্তি নিয়োগ করেছে, তখন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর এ ধরনের সমালোচনায় তাঁর আসল চেহারা বেরিয়ে পড়েছে বলে মনে করছে বিজেপি। দুই মুখপাত্ৰ বলেন, গত পনেরো বছরের কার্যকালে এই তরুণবাবু হাজার কোটি টাকার হিসাবই দিতেই পারেননি। তাঁর কার্যকালে সংঘটিত পর্বতসম দুৰ্নীতির তথ্য এক এক করে ফাঁস হচ্ছে দেখে এখন তিনি মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের সমালোচনার পথে হাঁটছেন বলে বিজেপি মুখপাত্রদের মন্তব্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঠুকে তাঁরা বলেন, সমাজকল্যাণ, বনবিভাগ, লোকসেবা (অসম পাবলিক সার্ভিস কমিশন), আবগারি বিভাগের কোটি কোটি টাকা কেলেংকারির তথ্যও জনসমক্ষে প্রকাশ হওযার পথে। এমতাস্থায় আষ্টেপৃষ্ঠে দুৰ্নীতিগ্ৰস্ত ওই ব্যবস্থার পৃষ্ঠপোষক প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর মুখে বর্তমান সরকারের সমালোচনাটা শোভনীয় নয়। প্ৰাক্তনকে কটাক্ষ করে তাঁরা আরও বলেন, বিকশিত অসমের স্লোগান দিয়েছিলেন যে তরুণ গগৈ, তাঁর আমলে ২০১১-১২ অর্থবৰ্ষে প্ৰতি বিধায়ক তাঁদের নির্বাচন কেন্দ্রের রাস্তাঘাট উন্নয়নের জন্য মাত্ৰ ৫০ লক্ষ টাকা অনুদান পেয়েছিলেন। কিন্তু বর্তমান সর্বানন্দ সনোয়াল সরকারের প্রথম সাত মাসেই একেকজন বিধায়ককে তাঁদের এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য নয় (৯) কোটি টাকা বরাদ্দ করেছে। তাই এক্ষেত্রে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর মন্তব্যকে উদ্দেশ্যপ্ৰণোদিত ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে অসম প্রদেশ বিজেপি। এদিকে বিমুদ্ৰাকরণ সম্পৰ্কে কংগ্ৰেসি নেতৃত্ব যে অপব্যাখ্যা ও অপপ্ৰচার চালিয়েছে তা বুমেরাং হয়ে যাবে বলে জানান তাঁরা। দুই মুখপাত্র জানান, রাজ্যের চা বাগানের ৬.৫০ লক্ষ মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিমুদ্রাকরণের এই প্ৰক্ৰিয়াকে স্বচ্ছন্দে স্বাগত জানিয়েছেন বলেও তাঁরা জনান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top