News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে ব্যাপক ছাড় আয়করে, গৃহঋণেও অবিশ্বাস্য সুবিধা, সূত্রের খবর
Image

বাজেটে ব্যাপক ছাড় আয়করে, গৃহঋণেও অবিশ্বাস্য সুবিধা, সূত্রের খবর

rupeeনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন সাধারণ বাজেটে আয়করে বড়সড় ছাড় ঘোষণা করতে পারে অর্থমন্ত্রক| ব্যক্তিগত আয়ের উপর কর ছাড়ের উর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হতে পারে বলে সূত্রের খবর|
একইসঙ্গে ৮০সি-র আওতায় কর ছাড় দেড় লক্ষ থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হতে পারে বলে জানা গিয়েছে| সূত্রের খবর, নোট বাতিলের পর কেন্দ্রীয় বাজেটের উপর সাধারণ মানুষের একরাশ প্রত্যাশা রয়েছে| মনে করা হচ্ছে, নোট বাতিলের পর সাধারণ মানুষের জন্য জনমোহিনী বাজেটই পেশ চলেছে নরেন্দ্র মোদী সরকার|
এই বাজেটে গরিব ও মধ্যবিত্তর কথা বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে| এসবিআইয়ের একটি রিপোর্টকে উদ্ধৃত করে এই খবর জানা গিয়েছে| সূত্রের খবর, ৮০সি ধারায় কর ছাড়ের ঊর্ধ্বসীমা দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে দুলক্ষ টাকা| গৃহঋণের সুদেও মিলতে পারে ছাড়| গৃহঋণে সুদের উপর কর ছাড় দুই লক্ষ টাকা থেকে বেড়ে তিন লক্ষ টাকা করা হতে পারে|
পাশাপাশি, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে কর ছাড়ের ক্ষেত্রে লক-ইন পিরিয়ড পুরোপুরি তুলে দেওয়া হতে পারে| নইলে, লক-ইন পিরিয়ড পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হতে পারে| সেক্ষেত্রে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেও কর ছাড় মিলবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top