News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন সিবিআই কর্তাও জেরার মুখে
Image

কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন সিবিআই কর্তাও জেরার মুখে

RANJIT CBIনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : এবার তদন্তের মুখে খোদ প্রাক্তন সিবিআই কর্তা রঞ্জিত সিনহা| কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন এই সিবিআই কর্তাকেও জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে| ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অবিযোগে সোমবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত| জানা গিয়েছে, তত্কালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কয়লা খনি বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে| প্রাক্তন সিবিআই কর্তা রঞ্জিত সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করবেন বর্তমান সিবিআই কর্তা অলোক ভার্মা| এব্যাপারে এদিন সুপ্রিমকোর্ট আদেশ জারি করেছে|
উল্লেখ্য, ২০১২ সালে ক্যাগ একটি রিপোর্টে বলে যে কয়লা খনি বন্টনে দুর্নীতির কারণে দেশের প্রায় ১.৮৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে| ২০১৪ সালে সুপ্রিমকোর্ট কয়লা খনি বন্টনের উপর স্থগিতাদেশ জারি করে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top