News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুতে উত্তপ্ত বিশ্রামগঞ্জ, বাসে আগুন, জনতার ঢিলে ঘায়েল দুই পুলিশ আধিকারীক
Image

দূর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুতে উত্তপ্ত বিশ্রামগঞ্জ, বাসে আগুন, জনতার ঢিলে ঘায়েল দুই পুলিশ আধিকারীক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২২ জানুয়ারি৷৷ বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন৷ অপর আরোহী

দূর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙাচুর চালায় ও পরে আগুন লাগায়৷ ছবি নিজস্ব৷
দূর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙাচুর চালায় ও পরে আগুন লাগায়৷ ছবি নিজস্ব৷

গুরুতরভাবে আহত হয়েছেন৷ এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগর এলাকায় স্থানীয় জনগণ বাসটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেন৷ ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে উত্তেজিত স্থানীয় জনগণ তাদের ওপর ইটপাটকেল ছঁুড়ে৷ তাতে বিশ্রামগঞ্জ থানার এসআই সঞ্জিত ভৌমিক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন৷ থানার ওসি মণীন্দ্র দেবনাথও আহত হয়েছেন৷ দুর্ঘটনা এবং তার পরবর্তী ঘটনাকে ঘিরে পদ্মনগর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ পদ্মনগরে নিজবাড়িতে বাইসাইকেল করে যাচ্ছিলেন শংকর দেববর্মা(১৯) এবং কিরণ দেববর্মা(২২)৷ সোনামুড়া থেকে আগরতলাগামী টিআর-০৭-১২০১ নম্বরের একটি বাস পদ্মনগরে বাইসাইকেলটিকে ধাক্কা মারে৷ তাতে কিরণ দেববর্মা ছিটকে পড়েন৷ কিন্তু বাইসাইকেল সমেত শংকর দেববর্মাকে নিয়ে বাসটি তিনকিলোমিটার হেঁচড়ে নিয়ে যায়৷ ঘটনাস্থলেই শংকর দেববর্মার মৃত্যু হয়৷ আহত কিরণ দেববর্মাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পদ্মনগর এলাকার জনগণ ঘটনাস্থলে ছুটে আসেন৷ স্থানীয় যুবকের মৃত্যুর খবর শুনতেই সকলেই ক্ষোভে ফেটে পড়েন৷ উত্তেজিত অবস্থায় বাসটিতে ভাঙচুর চালায়৷ একসময় ঐ বাসে আগুন ধরিয়ে দেয়৷ ততক্ষণে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠেনি৷ পুলিশকে দেখে স্থানীয় জনগণ আরো উত্তেজিত হয়ে ওঠে৷ তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছঁুড়তে শুরু করেন৷ তাতে বিশ্রামগঞ্জ থানার এসআই সঞ্জীব বণিক মাথায় গুরুতর আঘাত পান৷ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ স্থানীয় জনগণের রোষানলে পড়ে বিশ্রামগঞ্জ থানার ওসিও আহত হয়েছেন৷ অবশেষে বিশাল টিএসআর বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, বাসের চালক ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায়৷ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে পদ্মনগর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top