News Flash

  • Home
  • Uncategorized
  • ঝঁুকিপূর্ণ বাড়ি খুঁজছে পুর নিগম,পাওয়া গেলেই ভাঙতে হবে
Image

ঝঁুকিপূর্ণ বাড়ি খুঁজছে পুর নিগম,পাওয়া গেলেই ভাঙতে হবে

AMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ ভূমিকম্প প্রবণ জোন পাঁচে রয়েছে ত্রিপুরা৷ কিন্তু তার থেকেও বেশি চিন্তার কারণ হল রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বহুতল বাড়িগুলির এমন অনেক বাড়ি রয়েছে যেগুলি প্রচন্ড ঝঁুকিতে আছে৷ এখন সে বাড়িগুলি খঁুজে বের করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ আপাতত রাজধানী আগরতলা থেকে ঝঁুকিপূর্ণ বাড়ি খঁুজে বের করার কাজ শুরু হবে৷

পুর নিগম সে মোতাবেক একটি ফর্ম প্রত্যেক বাড়িতে বিলি করবে৷ তাতে, বাড়ির মালিককে নিজের বাড়ি সম্পর্কে বয়ান দিতে হবে৷ এর ভিত্তিতে বিশেষজ্ঞদের একটি টিম পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন৷ যদি কোন বাড়ির অবস্থা প্রচন্ড ঝঁুকিপূর্ণ মিলে তাহলে সে বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ জারি করা হবে৷ ঝঁুকিপূর্ণ বাড়ি চিহ্ণিত করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের টিম আধুনিক প্রযুক্তির সহায়তা নেবে৷ অবশ্য ইতিমধ্যে রাজধানী আগরতলায় চারটি বাড়ি মারাত্মক ঝঁুকিতে রয়েছে বলে চিহ্ণিত হয়েছে৷ সেই বাড়িগুলি ভেঙ্গে ফেলার নোটিশ জারি করেছে পুর নিগম৷

এবিষয়ে পুর কমিশনার ডা. মিলিন্দ রামটেকে জানিয়েছেন, জাতীয় দুর্যোগ মোকাবেলার অথরিটির উদ্যোগে গত ১৪ই ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন রাজ্যগুলিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ভূমিকম্প প্রবণ রাজ্যগুলির অবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় পরিকাঠামোর দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ঐ বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় ভূমিকম্প প্রবণ রাজ্যগুলির ঝঁুকিপূর্ণ বাড়ি চিহ্ণিত করা হবে৷ সে মোতাবেক রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় এধরনের একটি সমীক্ষা চালু করার জন্য৷ এরই ভিত্তিতে পুর নিগম বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে৷ প্রত্যেক বাড়ির মালিককে তার বাড়ি সম্বন্ধে স্বঘোষণা দেওয়ার জন্য ফর্ম বিলি করা হবে৷ এর ভিত্তিতেই বাড়ি গুলির পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখে অবস্থা যদি ঝঁুকিপূর্ণ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই কমিটির কাছে রিপোর্ট জমা দেবেন বিশেষজ্ঞদের দল৷ এর ভিত্তিতেই ঐ বাড়ি ভেঙ্গে ফেলার নোটিশ জারি করা হবে৷ এই প্রক্রিয়া কড়াভাবে অবলম্বন করা হবে বলে পুর কমিশনার জানিয়েছেন৷ সম্প্রতি আগরতলায় একটি ড্রেইন নির্মাণে মাটি কাটতে গিয়ে বহুতল বাড়িতে ফাটল দেখা দিয়েছিল৷ পুর কমিশনার জানিয়েছেন, ঐ বাড়িটি মারাত্মক ঝঁুকিপূর্ণ৷ বাড়িটি ভেঙ্গে ফেলা হবে কিনা এখনই কোন সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি জানিয়েছেন, শীঘ্রই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top