News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির বিনোদন পার্ক, চা বাগান, বহুতল ভবন ও নয়টি ফ্ল্যাট রাজ্য সরকারের কবজায়, তালিকায় রয়েছে সাত জেলায় কুড়িটি স্থাবর-অস্থাবর সম্পত্তি

রোজভ্যালির বিনোদন পার্ক, চা বাগান, বহুতল ভবন ও নয়টি ফ্ল্যাট রাজ্য সরকারের কবজায়, তালিকায় রয়েছে সাত জেলায় কুড়িটি স্থাবর-অস্থাবর সম্পত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ অবশেষে রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করল রাজ্য প্রশাসন৷ শনিবার

আগরতলায় রবীন্দ্র ভবন সংলগ্ণ বহুতল ভবনে তালা দিয়েছে সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা৷ ছবি নিজস্ব৷
আগরতলায় রবীন্দ্র ভবন সংলগ্ণ বহুতল ভবনে তালা দিয়েছে সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা৷ ছবি নিজস্ব৷

রোজভ্যালি পার্ক, মালাবতী চা বাগান, বড়দোয়ালিস্থিত আবাসনের ৯টি ফ্ল্যাট এবং রবীন্দ্রভবন সংলগ্ণ বহুতল ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় মহকুমা প্রশাসন৷ বৃহস্পতিবার রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত নেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়৷ এরই পরিপ্রেক্ষিতে সারা রাজ্যে পর্যায়ক্রমে রোজভ্যালির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে৷

মূলত, চিটফান্ডের মামলা তদন্তে ঘটিত সিট এবং জেলাশাসকরা ১৪টি চিটফান্ডের সম্পত্তিগুলি নির্দিষ্ট করে সেগুলি হেপাজতে নেওয়ার সুপারিশ পাঠিয়েছিল রাজ্য সরকারের কাছে৷ এরই ভিত্তিতে ইতিমধ্যেই চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল৷ কিন্তু রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করার কোন উদ্যোগ এতদিন নেওয়া হচ্ছিল না৷ তাতে, বিরোধীরা ক্রমগত রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে৷ অবশেষে রোজভ্যালিরও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিজ্ঞপ্তি জারি করে দেয় রাজ্য সরকার৷ ধারণা করা হচ্ছে, চিটফান্ড ইস্যুতে বিরোধীরা সিবিআই দাবি ছাড়া অন্য কোন দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াবেনা৷

রাজ্যের ৭টি জেলায় রোজভ্যালির ২০টি স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এদিন, রোজভ্যালি পার্কে ডুকলি ব্লকের ডিসিএম তালা ঝুলিয়ে দেন৷ ঐ সময় পার্কের সমস্ত কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং সরকারি কাজে বাধা দেন৷ ডিসিএম তাদের জানান, সরকারে নির্দেশ অনুসারে রোজভ্যালি পার্কে তালা ঝুলানো হচ্ছে৷ তাতে, যে আপত্তি উঠেছে সমস্ত কিছু তিনি রাজ্য সরকারের গোচরে নেবেন৷ কিন্তু ডিসিএমের বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি রোজভ্যালি পার্কের কর্মীরা৷ তাদের বক্তব্য, পার্ক বন্ধ হয়ে যাওয়ায় এখন রোজগারে আঘাত এসেছে৷ এই পার্কে চাকুরি করে সংসার প্রতিপালন করা হয়৷ ফলে এখন সংসার চালানোয় দায় হয়ে দাঁড়াবে৷ ডিসিএম’র কাছ থেকে পার্ক পুনরায় কবে নাগাদ খুলবে বা তাদের কর্মসংস্থান কিভাবে হবে সে বিষয়ে কোন সদুত্তর না পেয়ে সমস্ত কর্মীরা এদিন সদর মহকুমা অফিস ঘেরাও করেন৷ এবিষয়ে সদর মহকুমা শাসক জানিয়েছেন, পার্কের কর্মীদের বলা হয়েছে যতদিন পর্যন্ত এবিষয়ে আদালত কোন রায় দিচ্ছে না ততদিন তারা যেন ধৈর্য্য ধরেন৷ সদর জেলার জেলাশাসক ডা. মিলিন্দ রামটেকে বলেন, পার্ক হয়ে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কর্মরত সমস্ত কর্মীরাই সমস্যায় পড়েছেন ঠিকই৷ তবে, রাজ্য সরকার তাদের বিষয়ে চিন্তাভাবনা করবে৷

এদিকে, মালাবতী চা বাগান, বড়দোয়ালিস্থিত রোজভ্যালির আবাসনের ৯টি ফ্ল্যাট এবং রবীন্দ্রভবন সংলগ্ণ বহুতল ভবনটি রাজ্য সরকার হেপাজতে নিয়েছে বলে সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী জানিয়েছেন৷ তিনি আরো জানান, পর্যায়ক্রমে এই প্রক্রিয়া চলবে৷ জানা গেছে, সাত জেলার সদর ছাড়া উদয়পুর, বিশালগড়, খোয়াই, কুমারঘাট, ধর্মনগর এবং গন্ডাছড়ায় রোজভ্যালির সম্পত্তি রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top