News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু
Image

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে মৃত শিশুটির ভাই।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা নিবাস মালাকারের বাড়ির রান্নাঘরের মাটির দেওয়াল আচমকাই ধসে পড়ে। সেই সময় দেওয়ালের নিচে চাপা পড়ে যায় তার দুই সন্তান। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পাঁচ বছরের অঙ্কুশ মালাকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত ভাই আয়ুষ মালাকারকে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ এই দুর্ঘটনায় শিশুটির মা ও ঠাকুমা বাকরুদ্ধ হয়ে পড়েন। হাসপাতালে অঙ্কুশের মৃত্যুর খবর নিশ্চিত হতেই মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে৷ খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

অভাবের সঙ্গে লড়াই করা মালাকার পরিবার এখন গভীর অনিশ্চয়তার মুখে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বৃষ্টির জেরে গ্রামীণ এলাকার মাটির বাড়িগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এলাকার বিধায়ক ও মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, গত দুদিনের টানা ভারী বৃষ্টির কারণে রাধানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ বছরের অঙ্কুশ মালাকার বাড়ির মাটির দেওয়াল ধসে মারা গেছে এই খবরে আমি গভীরভাবে মর্মাহত।

তিনি আরও জানান, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন পরিবারকে দেন এবং প্রয়াত শিশুটির আত্মার শান্তি কামনা করছি।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top