পুণে, ২১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণেতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৪ জন যাত্রী| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন যাত্রী| তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক| আহতদের প্রথমে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সোলাপুর জেলার আকলুজে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার ইন্দাপুর তেহসিলে| মৃত যাত্রীদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) বালি বাঙ্গার জানিয়েছেন, লাক্সারি বাসে করে মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন যাত্রীরা| ভোর তখন ৫.৩০ হবে, ইন্দাপুর তেহসিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবাতে ঢুকে যায় যাত্রীবোঝাই বাসটি| এরপরই বাসটি উল্টে যায়| তড়িঘড়ি আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন|
মহারাষ্ট্রের পুণেতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ৪
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















