News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি
Image

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, সাধারণ মানুষই এবার পরিবর্তনের বার্তা দিচ্ছেন।

বিজেপি নেতা রাহুল সিনহা আইএএনএস-কে বলেন, “এবার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন আনছেন মানুষ নিজেরাই। তৃণমূল কংগ্রেস চাপ, ভয়ভীতি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোটারদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু মানুষ থেমে থাকেননি।”

তিনি আরও বলেন, “ভোট দিতে মানুষ ব্যাপক সংখ্যায় বেরিয়ে এসেছেন। নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা শান্তিপূর্ণ ভোটগ্রহণে গুরুত্বপূর্ণ।”

একই সুর শোনা যায় বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায়-এর বক্তব্যে। তিনি বলেন, “দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়বে। আমার পূর্ণ বিশ্বাস, বাংলার মানুষ বিজেপির সঙ্গেই রয়েছেন এবং সরকার পরিবর্তন হবেই।”

এদিকে, পশ্চিমবিধানসভার বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী। এই কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তাঁর হাই-প্রোফাইল লড়াই চলছে।

অধিকারী ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন বুথ পরিদর্শন করে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাবি করেন, তিনি ওই বুথে এগিয়ে থাকবেন। পাশাপাশি তিনি কিছু অনিয়মের অভিযোগও তোলেন। তাঁর দাবি, দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় একটি বুথে বিজেপি প্রার্থীর ইভিএম বোতাম টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে জানিয়েছেন এবং দলের আইটি প্রধান অমিত মালব্য নির্বাচন কমিশনের নজরে বিষয়টি এনেছেন। নির্বাচন কমিশন পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

রাজ্যে হাইভোল্টেজ নির্বাচনী লড়াইয়ের মাঝে দ্বিতীয় দফার ভোটগ্রহণে নজর রয়েছে ভোটের হার ও জনমতের উপর। উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top