আগরতলা, ২০ জানুয়ারি (হিঃসঃ)ঃ ত্রিপুরার অসামান্য প্রতিভাবান, দেশ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর ড্রাম বাদক শিশু অংশুমান নন্দী (৫) গত রাতে এক বড় ব্যক্তিগত মানসিক আঘাতের শিকার হয়েছেন৷ জানা গেছে, তার মা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা ত্রিপুরাা সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের এম মিউজ এর ছাত্রী রেশমি নন্দী (২৯) গত কাল রাতে আত্মহত্যা করেছেন৷ পুলিশ জানিয়েছেন, রেশমি তার শোবার ঘরে অজ্ঞাত কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটেছে৷ অংশুমানের পিতা বিশ্বজিৎ অন্য ঘরে কাজে ব্যস্ত ছিলেন বলে দাবী৷ বিশ্বজিৎ নিজেও একজন ড্রাম বাদক৷ রাত ১০টা নাগাদ বিশ্বজিৎ লক্ষ্য করেন শয়ন কক্ষে রেশমির কোন সাড়াশব্দ নেই৷ ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন একটি ফ্যানের -এর সঙ্গে ঝুলন্ত তার স্ত্রী৷ কিন্তু রেশমি তখনো জীবিত ছিল৷ বিশ্বজিৎ তার স্ত্রীকে প্রথমে নিকটস্থ আইজিএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ কিন্তু যাবার পথেই রেশমির মৃত্যু হয় এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়না তদন্তের পর রেশমী এর প্রাণহীন শরীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ রেশমির মৃত্যুতে শিল্পী মহলে বিষাদের গভীর ছায়া নেমে এসেছে৷

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















