News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুমুলুঙে টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
Image

খুমুলুঙে টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

আগরতলা, ২৭ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর খুমুলুঙের পরিষদীয় ভবনে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের আইন সচিব শংকরী দাস আনুষ্ঠানিকভাবে মোট ২৮ জন নির্বাচিত সদস্যের মধ্যে ২৪ জনকে শপথ বাক্য পাঠ করান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপির চারজন নির্বাচিত এমডিসি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্রকুমার। শপথ গ্রহণ পর্বে দর্শক আসনে উপস্থিত ছিলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি বিজয় রাঙ্খল, দলের সম্পাদক তথা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ দলীয় নেতা-কর্মীরা।

শপথ গ্রহণের পরপরই এক্সিকিউটিভ অফিসার নবগঠিত টিটিএএডিসি-র প্রথম সভা পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদ সদস্য জগদীশ দেববর্মার নাম ঘোষণা করেন। প্রথা অনুযায়ী তিনি সভা সম্বোধন করার পর অনির্দিষ্টকালের জন্য সভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

এদিন, শপথ গ্রহণের পর মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন উন্নত এডিসি গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। তিনি জানান, স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, এবং জনসাধারণের মৌলিক পরিষেবার উন্নয়নকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

এছাড়াও শিক্ষা, পানীয়জল, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও নজর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি, উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপরও গুরুত্বারোপ করেন।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top