News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন
Image

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক এলাকা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রভাবে শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।  অফিস টিলা এলাকায় ঝড়ের তীব্রতায় একটি টিফিন হাউস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে দোকানের কাঠামো ভেঙে পড়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী।

অন্যদিকে, জুরি ব্রিজ সংলগ্ন এলাকাতেও দুটি দোকান ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

এছাড়া দীঘল বাঁক এলাকায় একটি বিশাল গাছ ভেঙে পড়ে রাস্তায়, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল দপ্তরের কর্মীরা গাছটি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেন। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ধর্মনগরের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে, যদিও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top