News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মঙ্গলখালিতে ফের উত্তেজনা, সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
Image

মঙ্গলখালিতে ফের উত্তেজনা, সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ধর্মনগর, ২৬ এপ্রিল: উত্তর ত্রিপুরার মঙ্গলখালি এলাকায় খালেদ আহমেদ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে। গত ২১ মার্চ ঈদের দিন সংঘটিত ওই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ১০ অভিযুক্তের মধ্যে এখনও চারজন অধরা।

ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে আরও উদ্বেগজনক অভিযোগ। নিহতের ভাগ্নে ও মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী দিলওয়ার হোসেনকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। অভিযোগের তির স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিনের দিকে, যিনি নাকি অভিযুক্তদের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

দিলওয়ারের অভিযোগ, হত্যার ঘটনার পর থেকেই অভিযুক্তদের আশ্রয় দিয়ে আসছিলেন নিজামুদ্দিন। এ নিয়ে প্রতিবাদ করতেই তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি স্পষ্ট ভাষায় জানানো হয়, খালেদ আহমেদের পর এবার তাকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে।

ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে যখন সম্প্রতি পুলিশের একটি অভিযানে নিজামুদ্দিনের বাড়ি থেকে মণি মিয়া নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় উপস্থিত দিলওয়ারকে লক্ষ্য করে ফের হুমকি দেওয়া হয়, যা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

পরিবারের এক সদস্যকে হারানোর শোকের মধ্যেই এখন নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত দিলওয়ার। তিনি ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজের ও পরিবারের সুরক্ষার দাবি তুলেছেন। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। ঘটনার জেরে মঙ্গলখালিতে চরম উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top