News Flash

  • Home
  • Uncategorized
  • বহু সুকলে পৌঁছেনি পাঠ্যপুস্তক, মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও
Image

বহু সুকলে পৌঁছেনি পাঠ্যপুস্তক, মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ এখনও পর্যন্ত রাজ্যের বহু সুকলে পাঠ্যপুস্তক পৌঁছেনি৷ পঠন পাঠন ব্যহত হচ্ছে

 মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও করেছে এআইডিএসও৷ ছবি নিজস্ব৷
মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও করেছে এআইডিএসও৷ ছবি নিজস্ব৷

সুকলগুলিতে৷ ছাত্রছাত্রীরা বিপাকে রয়েছে৷ অভিভাবকদের মধ্যে ক্ষোভের আঁচ মিলেছে৷ এই পরিস্থিতিতে এল ইন্ডিয়া ডিএসও শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিস ঘেরাও করেছে৷ সংগঠনের একটি প্রতিনিধি দল পর্ষদ কর্তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে তাদের দাবী তুলে ধরেছেন৷ ঘেরাওস্থলে সংগঠনের কর্ম সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অভিভাবকও৷ অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য সম্পাদক মৃদুল কান্তি সরকার জানিয়েছেন শিক্ষাবষ শুরু হয়েছে কুড়ি দিন অতিক্রান্ত হচ্ছে৷ এখনও পর্যন্ত বহু সুকলে পৌঁছেনি পাঠ্যপুস্তক৷ বিশেষ করে ৯ম এবং ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠ্য পুস্তক পায়নি৷ এদিকে অভিযোগ উঠেছে পাঠ্য পুস্তকের সাথে নোট বই চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের৷ সংগঠন এই নোট বাই চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধীতা করেছে৷ তাদের দাবী পাঠ্য পুস্তকের সাথে নোট বই চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে এবং দ্রুত পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হোক৷ এদিকে, সংগঠনের প্রতিনিধিরা পর্ষদ সভাপতির সাথে সাক্ষাৎ করে দাবীগুলি জানিয়েছেন৷ জানা গিয়েছে, পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছেন যেসব সুকলে এখনও পাঠ্য পুস্তক পৌঁছেনি সেখানে অবিলম্বে পাঠ্য পুস্তক সরবরাহ করা হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top