News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলায় বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, বাণিজ্য সম্মেলনে বার্তা রাষ্ট্রপতির
Image

বাংলায় বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, বাণিজ্য সম্মেলনে বার্তা রাষ্ট্রপতির

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): আশা রয়েছে প্রচুর| মনে বহু আশা জাগিয়েই শুক্রবার থেকে শুরু হল দু’দিনের বেঙ্গল গ্লোবাল

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

বাণিজ্য সম্মেলন| প্রধান অতিথি হিসেবে মঞ্চে হাজির ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন বিদেশি অতিথি| প্রদীপ প্রজ্বলন করে বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
এ বারের বাণিজ্য সম্মেলনে ব্রিটেন, রাশিয়া ও আমেরিকার শিল্পসংস্থা ও বাণিজ্যিক প্রতিনিধিদের উপস্থিতি অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে| রাজ্য সরকারের ঢালাও প্রশংসা করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এদিন বলেছেন, ‘এই রাজ্য যে পরিমাণ রাজস্ব আদায় করেছে, তা এককথায় অবিশ্বাস্য| আমি দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলাম| আমি জানি রাজস্ব বাড়ানো কতটা কঠিন| পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এই সরকার খুবই সাফল্য পেয়েছে| এই রাজ্যে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে|’ রাষ্ট্রপতির ঠিক আগেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বলেছেন, ‘এই বাংলাই হতে পারে বিনিয়োগের আদর্শ জায়গা| আসুন, এই বাংলায় বিনিয়োগ করুন| যে কোনও সমস্যা হলে জানান, ২৪ ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে|’ মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের শুরুতে এদিন বক্তব্য রাখেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়| পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বাণ জানান তিনি| সৌরভ বলেছেন, ‘বাংলায় আসুন, বিনিয়োগ করুন| বাংলায় বিভিন্ন রকম শিল্পের উপযুক্ত পরিবেশ আছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top