News Flash

  • Home
  • Uncategorized
  • রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদু্যত্ চুরির অভিযোগ
Image

রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদু্যত্ চুরির অভিযোগ

Rati Agnihotriমুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন বলিউড নায়িকা রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিদু্যত্ চুরির অভিযোগে ওরলি থানা অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই বিদু্যত্ সরবরাহ ও পরিবহণ (বেস্ট) সংস্থা | বিদু্যত্ সংস্থা বেস্ট অভিনেত্রী রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামী অনিল বিরওয়ানির বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদু্যত্ চুরির অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে| অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার |
পুলিশ জানিয়েছি, রতি ও তাঁর স্বামী ওরলির নেহরু প্ল্যানেটোরিয়ামের কাছে সমুদ্রমুখী বাড়ির বিদু্যতের মিটারে কারচুপি করেছেন বলে অভিযোগ| বেস্ট-এর নজরদারি দল রতিদের বাড়িতে পর‌্যবেক্ষণে গেলে মিটারের কারচুপির বিষয়টি ধরা পড়ে| এক ইঞ্জিনিয়ারের অভিযোগ,মিটারে কারচুপির করে ২০১৩-র ৪ এপ্রিল থেকে ১,৭৭,৬৪৭ ইউনিট বিদু্যতের দাম দেননি তাঁরা |
এরপর ভারতীয় বিদু্যত্ আইনের ১৩৫ ধারায় ওরলি থানায় রতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদ্যত্ চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়|
পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ইলেকিট্রসিটি ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top