News Flash

  • Home
  • Uncategorized
  • তিন উপজাতি দলের ফোরামের অস্তিত্ব নিয়ে ধন্দ

তিন উপজাতি দলের ফোরামের অস্তিত্ব নিয়ে ধন্দ

FORUMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ তিন উপজাতি আঞ্চলিক দলের ফোরামের স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে ফোরাম বিরোধিতা করে এডিসি বনধ পালন করবে৷ কিন্তু বনধ কর্মসূচী শেষে পুনরায় ফোরামের নেতৃবৃন্দরা বৈঠকে বসে আগামীদিনে রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার বাইরে ফোরামের অস্তিত্ব কতটা রয়েছে সে প্রশ্ণে শ্রী দেববর্মা স্পষ্ট করে কিছু বলতে পারেননি৷ শুধু জানিয়েছেন, বনধ কর্মসূচী পালন করে পুনরায় বৈঠকে বসে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তাতে স্বাভাবিক প্রশ্ণ উঠেছে ভিন্ন নীতি অনুসরণ করে আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি’র গঠিত ফোরাম কতদিন টিকে থাকবে৷
একদিকে পৃথক রাজ্য, অন্যদিকে ইনার লাইন পারমিটের দাবি৷ আইপিএফটি এবং আইএনপিটির নীতি স্বাভাবিকভাবেই দুই মেরুতে অবস্থান করছে৷ ফলে, ফোরামের অংশ হিসেবে দুই নীতি নিয়ে চলা নিশ্চিতভাবেই মুশকিল হবে৷ শ্রীদেববর্মা এদিন জোর গলায় বলতে পারেননি ফোরাম টিকিয়ে রাখতে গেলে যে কোন একটা দাবিকেই স্লোগান হিসেবে ব্যবহার করা হবে৷ প্রশ্ণ যেখানে নাগরিকত্ব সংশোধনী বিল ফোরাম গঠনের উপলক্ষ্য কিনা, সেখানে আইপিএফটি’র সভাপতি এন সি দেববর্মার বক্তব্যে উপজাতিভিত্তিক তিন আঞ্চলিক দলের স্থায়ীত্ব নিয়ে সংশয় রয়েই যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top