News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদাসীনতায় মার খাচ্ছে বি-ভোক কোর্স

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদাসীনতায় মার খাচ্ছে বি-ভোক কোর্স

Tripura Central Universityনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ ব্যাচেলার অফ ভোকেশনাল স্টাডিজ কোর্সে ছাত্রছাত্রীদের পঠনপাঠনে মানোন্নয়ন নিয়ে কোন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানায় না ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ তাই এনএসডিসি’র (ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন) পূর্বোত্তরের প্রধান ডা স্বপ্ণা পুটি চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি জানান, এনএসডিসি’র তরফে বহুবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞদের পাশাপাশি ঐ কোর্সে আরো জ্ঞান অর্জনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনএসডিসি’র কোন কথাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি৷ শুধু তাই নয়, বিশেষজ্ঞ পাঠানোর প্রয়োজনীয়তা নিয়েও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এনএসডিসি’র কাছে এখনো পর্যন্ত কোন আগ্রহ প্রকাশ করেনি৷
তিনি জানান, এনএসডিসি সর্বক্ষেত্রে বিশেষজ্ঞদের মাধ্যমে এধরনের কোর্সে সহায়তা করে আসছে৷ কারণ, বিশেষজ্ঞদের ছাড়া ঐ কোর্সে সঠিক পঠনপাঠন সম্ভব নয়৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবিষয়ে উদাসীনতা এনডিসিকে ভীষণ চিন্তায় ফেলেছে, হতাশার সুরে ডা পুটি জানিয়েছেন৷ তিনি জানান, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ২০১৫ সালের জুন মাসে দক্ষতা বিকাশ সংশ্লিষ্ট কোর্স’র চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ সে কারণেই এনএসডিসি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঐ কোর্সের পঠনপাঠনের ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখাচ্ছে৷
উল্লেখ্য, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আরো তিনটি কোর্স শুরু করেছিল৷ মাশরুম কাল্টিভেশন, ট্রেভেল এন্ড ট্যুরিজম এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড মেইনটেন্স এই তিনটি কোর্স চালু করার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল সমালোচনার মুখে পড়ে৷ এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যাচেলার অফ ভোকেশনাল ডিগ্রি ইন ফিল্ম এন্ড ভিডিও প্রোডাকশন এবং রাবার প্রোডাকশন এই দুটি কোর্সে ইউজিসি ১৬ কোটি টাকা প্রথম পর্যায়ে বরাদ্দ করেছে৷ এই সমস্ত বিষয় থেকে একথা স্পষ্ট যে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স চালানোর ক্ষেত্রে অর্থের কোন ঘাটতি নেই৷ কেবল প্রশাসনিক ব্যর্থতার কারণে ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷ ফলে তাদের ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top