News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও তিনটি আইআর বাহিনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়
Image

রাজ্যে আরও তিনটি আইআর বাহিনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংশয় এবং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নানা সময়ে মতামত প্রকাশ করা হচ্ছিল৷ এই বিষয়টি প্রতিষ্ঠা পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বৈঠকে৷ ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে আরও তিনটি ইন্ডিয়ান রিজার্ভ (আইআর) ব্যাটেলিয়ান গড়ে তুলার দাবীতে সোচ্চার হয়েছেন৷ এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন আাই আর ব্যাটেলিয়ান গড়ে তোলার বিষয়ে ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভলাপম্যান্ট (ডিপিআরডি) খতিয়ে দেখেছে৷ ডিপিআরডি এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে সুপারিশ করেছে৷ পরবর্তী সময়ে বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্যে টিএসআর ব্যাটেলিয়ান রয়েছে বারোটি৷ নয়টি আই আর ব্যাটেলিয়ান রয়েছে৷ এছাড়া নতুন আরও তিনটি আইআর ব্যাটেলিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়৷
মুলতঃ টিএসআর ব্যাটেলিয়ানগুলিকে প্রয়োজনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার আইআর ব্যাটেলিয়ান গড়ে তুলেছিল৷ সেই অনুযায়ী রাজ্যের টিএসআর (আইআর) ব্যাটেলিয়ানগুলিকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে রাজ্যের বাইরে নিযুক্ত করছে৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশের আধুনিকীকরণ নিয়েও বলেছেন৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, আগামী বাজেট অধিবেশনের পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্যে পুলিশের কর্মপদ্ধতী ও দক্ষতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ণ উঠেছিল বিভিন্ন মহল থেকে৷ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে অভিযোগ৷ নিত্যদিন যান সন্ত্রাস, নারী নির্যাতন, খুন-ধর্ষণ ইত্যাদি ঘটে চলছে৷ এই ক্ষেত্রে অনেকাংশেই পুলিশের দূর্বল পরিকাঠামো এবং দক্ষতার অভাবে মামলার তদন্ত প্রক্রিয়া সঠিক ভাবে করা সম্ভব হচ্ছেনা৷ পাশাপাশি আন্তরাজ্য পুলিশ সংযোগ ব্যবস্থাও ততটা সক্রিয় না হওয়ায় সমস্যা হচ্ছে৷ তাই পুলিশের আধুনিকীকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top