News Flash

  • Home
  • Uncategorized
  • দাঁতনে গ্রামীণ মেলার উদ্বোধন করে শান্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি, ছিলেন রাজ্যপালও
Image

দাঁতনে গ্রামীণ মেলার উদ্বোধন করে শান্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি, ছিলেন রাজ্যপালও

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

দাঁতন, ১৯ জানুয়ারি (হি.স.) : আর একবার শান্তির পক্ষে একবার বার্তা দিলেনরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| | বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রামীণ মেলার উদ্বোধন কলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| সেখানেই শান্তির পক্ষে আরও একবার বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, পৃথিবীটা ক্রমশ হিংস্র হয়ে উঠছে| অশান্তি বেড়ে চলেছে| বিশৃঙ্খল ঘটনা ঘটছে| শুধু আন্তর্জাতিক ক্ষেত্র নয়, আমাদের দৈনন্দিন জীবনেও এসব ঘটে চলেছে| কিন্তু, এই হিংসা, বিশৃঙ্খলা স্বাভাবিক নয়| মানুষের পক্ষে স্বাভাবিক হল ভালোবাসা| কোনও কিছু বর্জন করা নয়, স্বাভাবিক হল গ্রহণ করা| কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়, উচিত সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে চলা| গ্রামীণ মেলা আপনাদের সেই বার্তা দেওয়ার চেষ্টা করে| তার জন্য আমি অভিনন্দন জানাই| এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও |
এবার ২৮ বছরে পা দিল দাঁতনের গ্রামীণ মেলা| সরাইবাজার সংহতি ময়দানে মেলার আয়োজন করে দাঁতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন| মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে হেলিকপ্টারে দাঁতন আসেন রাষ্ট্রপতি| ১১টা ১৫ মিনিট নাগাদ তিনি দাঁতনে এসে পৌঁছন| ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁতনের বামুনপুকুরে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে| জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা কংগ্রেস নেতৃত্ব তাঁকে স্বাগত জানান| আসেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি| ৩ কিলোমিটার সড়কপথে সংহতি ময়দানে পৌঁছন তাঁরা| শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনিতে বরণ করে নেওয়া হয় রাষ্ট্রপতি ও রাজ্যপালকে| প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন রাষ্ট্রপতি|
তবে দেশের ও রাজ্যের প্রথম নাগরিকের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিনের সমগ্র অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা| রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে মেলার স্টল খোলা হয়নি| গোটা যাত্রাপথে নিরাপত্তায় ছিলেন সাতজন পুলিশ অফিসার, ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর‌্যাদার আধিকারিক|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top