News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তরমুজের আড়ালে দেড় কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, অসম–ত্রিপুরা সীমান্তে পুলিশের বড় সাফল্য
Image

তরমুজের আড়ালে দেড় কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, অসম–ত্রিপুরা সীমান্তে পুলিশের বড় সাফল্য

চুরাইবাড়ি, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনেই বড়সড় সাফল্য পেল অসম পুলিশের শ্রীভূমি জেলা শাখা। অসম–ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে অভিযান চালিয়ে তরমুজ বোঝাই একটি লরি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে চুরাইবাড়ি চেকপোস্টে ৮ নম্বর আসাম–আগরতলা জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশি চলছিল। সেই সময় এএস২৬এসি১১০২ নম্বরের একটি ছয় চাকার লরি সন্দেহজনকভাবে সেখানে পৌঁছায়। আগে থেকেই গোপন সূত্রে তথ্য থাকায় পুলিশ লরিটিকে থামিয়ে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। লরির উপরে তরমুজ বোঝাই থাকলেও তার নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল ৯৫টি কার্টুন ভর্তি নিষিদ্ধ কফ সিরাপ ‘এস্কাফ’। প্রতিটি কার্টুনে ১৫০টি করে বোতল থাকায় মোট ১৪,২৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় লরির চালক নজরুল ইসলাম এবং সহচালক মুসলেম মিয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের বাড়ি অসমের বরপেটা জেলায় এবং সহচালকের বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর এলাকায়।

ঘটনা প্রসঙ্গে শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, রুটিন তল্লাশির সময়ই এই সাফল্য আসে এবং উদ্ধার হওয়া কফ সিরাপ গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি লরির মালিককেও সমন পাঠানো হবে এবং কোথা থেকে এই মাদকদ্রব্য লোড করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ধৃতদের শ্রীভূমি জেলা আদালতে পেশ করা হবে।

অসম পুলিশের এই সফল অভিযানে আবারও প্রমাণ মিলেছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে তারা কতটা সক্রিয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

১৯টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৯ জুলাই: হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের একবার সাধারণ মানুষের আস্থা অর্জন…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

অনলাইন স্ব-নিবন্ধনের মাধ্যমে ডিজিটাল জনগণনায় অংশ নিলেন রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুলাই: দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (সেন্সাস) কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের জনগণনাকে সামনে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে উত্তেজনা, উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শান্তিরবাজার, ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনপাথর সাপ্তাহিক বাজারে নেশাবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top