News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালে শৌচালয় থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

ধর্মনগর জেলা হাসপাতালে শৌচালয় থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক জনজাতি মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাসপাতালের শৌচালয় থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

মৃতা বাসন্তী রিয়াং, কেদারছড়া এলাকার মনাচড়া গ্রামের বাসিন্দা এবং বনমালী রিয়াং-এর স্ত্রী। জানা গেছে, স্ত্রী-রোগজনিত সমস্যার কারণে গত ১২ এপ্রিল তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল হাসপাতালে।

পরিবারের দাবি, ১৩ এপ্রিল রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎই হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যান বাসন্তী রিয়াং। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বামী বনমালী রিয়াং।
পরবর্তীতে মঙ্গলবার সকালে হাসপাতালের শৌচালয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে একজন ভর্তি রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে শৌচালয়ে মৃত অবস্থায় পাওয়া গেলেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুরো ঘটনাই আপাতত রহস্যে ঘেরা, এবং তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top