News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ভবনে ড. বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন
Image

কংগ্রেস ভবনে ড. বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন

আগরতলা, ১৪ এপ্রিল: ভারতীয় সংবিধানের প্রধান প্রণেতা, প্রখ্যাত আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাজনৈতিক নেতা ডক্টর বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগ।

এই উপলক্ষে এদিন আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীরা।

পরবর্তীতে আয়োজিত আলোচনাসভায় বক্তারা ড. আম্বেদকরের জীবন, সংগ্রাম এবং সমাজে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা বলেন, ড. আম্বেদকরের আদর্শ ও চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয়।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top