News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২
Image

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়ির চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা শহরের সাইফন এলাকায় ওঁত পেতে থাকে। কিছুক্ষণ পর টিআর০২এম০৪০১ নম্বরের একটি বিলাসবহুল বলেরো গাড়ি সেখানে পৌঁছালে সেটিকে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ির ভেতরে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক দুই যুবকের নাম রাকেশ ভৌমিক ও তরীফ সরকার। তাদের বাড়ি পেঁচারতল এলাকায়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই প্রসঙ্গে ওসি তাপস মালাকার জানান, বেশ কিছুদিন ধরেই পেঁচারতল, পানিসাগর ও কুমারঘাট হয়ে কৈলাসহর দিয়ে বার্মিজ সিগারেট বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল। ইতিমধ্যেই পুলিশের একাধিক অভিযানে সাফল্য মিলেছে। উদ্ধার হওয়া গাড়িটি বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে।

।।।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top