News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটের আগের রাতে ‘টাকা কাণ্ড’ অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে
Image

ভোটের আগের রাতে ‘টাকা কাণ্ড’ অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে

আগরতলা, ১২ এপ্রিল: ২২ কাঠালিয়া–মির্জা–রাজাপুর নির্বাচনী কেন্দ্রকে ঘিরে ভোটের আগের রাতে উত্তেজনা ছড়ায় ‘টাকা বিলি’র অভিযোগে। তিপ্রা মথা প্রার্থী ডেবিট মুড়া সিং সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে গিয়ে মথা কর্মীদের হাতে আটক হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রার্থী নাকি সাধারণ মানুষের সামনেই ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণ করছিলেন এবং সেই সময়ই তাকে হাতেনাতে ধরা হয়। স্থানীয়দের একাংশের মতে, এ ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

যদিও এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই ধরনের বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top