News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেক চৌমুহনী বাজারে র‍্যালি, মেয়রকে ধন্যবাদ অস্থায়ী কমিটির
Image

লেক চৌমুহনী বাজারে র‍্যালি, মেয়রকে ধন্যবাদ অস্থায়ী কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আজ লেক চৌমুহনী বাজারে অস্থায়ী কমিটির উদ্যোগে এক র‍্যালির আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে ধন্যবাদ জানাতেই এই র‍্যালির আয়োজন করা হয় বলে জানিয়েছে কমিটি।

র‍্যালিটি লেক চৌমুহনী বাজার এলাকা জুড়ে পরিক্রমা করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্থায়ী কমিটির সাধারণ সম্পাদক জানান, দীর্ঘদিন ধরে এই বাজার তোলাবাজ ও নেশাগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছিল। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পুরনো বাজার কমিটি ভেঙে নতুন অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে বাজার পরিচালনার উদ্যোগ নিয়েছে।

মেয়রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং তাকে ধন্যবাদ জানাতেই এই র‍্যালির আয়োজন করা হয়েছে বলে জানান কমিটির সদস্যরা।

র‍্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top