News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা
Image

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন-এর ত্রিপুরা শাখা।

সংগঠনের পক্ষ থেকে সময় দপ্তরের শ্রম অধিকর্তার নিকট এই ডেপুটেশন জমা দেওয়া হয়। অভিযোগ, বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রী সান্তনা চাকমা এক নিরীহ অটো শ্রমিকের সঙ্গে অমানবিক আচরণ ও শারীরিক আক্রমণ করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অটো শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, অবিলম্বে মন্ত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, শ্রমিকদের উপর এ ধরনের অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top