News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য
Image

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল বাজার এলাকায় পরপর পাঁচটি দোকানে চোরের দল হানা দিয়েছে।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শান্তিপুর গেট এলাকার মহন্ত দেবনাথ ও মান্না রায়ের দোকানের তালা ভেঙে চোরের দল ভেতরে ঢুকে পড়ে। সেখান থেকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। একই রাতে পেঁচারথল বাজারের আরও কয়েকটি দোকানেও একই ধরনের চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্তিপুর বাজার কমিটির সভাপতি জানান, একসঙ্গে একাধিক দোকানে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং দোষীদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটের আগে চণ্ডীপুরে জোরকদমে মনোনয়ন জমা, নজরে চার এডিসি ভিলেজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top