News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর
Image

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪ বোধজংনগর-ওয়াকি নগর কেন্দ্রের সিপিআই(এম) মনোনীত প্রার্থী সঞ্জিত দেববর্মার সমর্থনে বাড়ি-বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত হয়।

বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেনাপতি পাড়া এলাকায় অনুষ্ঠিত এই প্রচারে উপস্থিত ছিলেন প্রার্থী সঞ্জিত দেববর্মা, বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সিপিআই(এম) মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, জেলা কমিটির সদস্য ও বরিষ্ঠ বাম নেতা দিলীপ দাসসহ অন্যান্য নেতা-কর্মীরা।

প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জিত দেববর্মা বিজেপি ও টিপ্রা মথা দলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি ও তিপরা মথা আগরতলায় দোস্তি করছে, আর পাহাড়ে কুস্তির খেলা খেলছে। এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে। জনজাতি জনগণ আর তাদের এডিসির ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও দাবি করেন, জনজাতি সমাজের স্বার্থ রক্ষায় বামফ্রন্টই একমাত্র ভরসা এবং আসন্ন নির্বাচনে মানুষ বাম প্রার্থীদের সমর্থন জানাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top