লন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.) : বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড| দেলোইত্তের করা সমীক্ষায় রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ২০১৫-১৬ সংস্করণে ধনী ক্লাবের তালিকায় সবার ওপরে নিজেদের নাম লেখালো ম্যানচেস্টার ইউনাইটেড| সেই সঙ্গে ১১ বছর পর নিজেদের শীর্ষস্থান ফিরে পায় রেড ডেভিলসরা| তালিকায় প্রথমস্থান থেকে তৃতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ| তবে দ্বিতীয়স্থানে আছে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা| দেলোইত্তের করা এক বছর আগের সমীক্ষায় শীর্ষেই ছিল রিয়াল|
এক বছরে ম্যানইউর আয় হয়েছে ৫১৫.৩ মিলিয়ন পাউন্ড| যেখানে পূর্বের আয় ছিল ৩৯৫.২ মিলিয়ন পাউন্ড| আর ৪৬৩.৮ মিলিয়ন পাউন্ড নিয়ে দ্বিতীয়স্থানে আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা| তাদের থেকে এক লক্ষ ইউরো কম নিয়ে তৃতীয় রিয়াল| এ তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই| শীর্ষ দশে অন্যরা হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল ও জুভেন্টাস|
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















