News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের
Image

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন বাজারের ব্যবসায়ীরা। কমিটির অনৈতিক কাজকর্ম, অবৈধভাবে দোকানঘর বসানো এবং অর্থ নয়ছয়ের অভিযোগে সম্প্রতি মেয়রের দ্বারস্থ হন তারা। সেসময় বর্তমান বাজার সম্পাদক তপন মালাকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জানান ব্যবসায়ীরা।

অভিযোগ পাওয়ার পর মেয়র ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন যে তিনি স্বয়ং বাজার পরিদর্শনে যাবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার লেক চৌমুহনী বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিন ব্যবসায়ীরা একে একে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে, দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপের ফলে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।

সবশেষে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, বাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তিনি একাধিকবার বাজার পরিদর্শন করেছেন এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগও নিয়েছেন। শুধু ব্যবসায়ীরাই নয়, এলাকাবাসীর কাছ থেকেও বাজার সংক্রান্ত বহু অভিযোগ তার কাছে এসেছে বলে জানান তিনি।

মেয়র আরও বলেন, “বাজারকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে, তেমনি বেআইনি কাজকর্মও বন্ধ করা হবে। প্রকৃত ব্যবসায়ীরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে। নতুনভাবে বাজারে যে ঘর তৈরি করা হবে, তা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বণ্টন করা হবে। পুরনো কমিটির তালিকা অনুযায়ী কোনো কাজ করা হবে না।”

পরিস্থিতি বিবেচনা করে পুরনো কমিটি ভেঙে দিয়ে মেয়র লেক চৌমুহনী বাজারে একটি অস্থায়ী কমিটি গঠন করেন। গৌতম সরকার, উৎপল আচার্য, লিপিকা দেব, পীযূষ কান্তি দে, ঝুটন লস্কর ও অনুপম দে-সহ মোট ১৫ জনকে নিয়ে এই অস্থায়ী কমিটি গঠিত হয়েছে, যার সঙ্গে একটি উপদেষ্টা কমিটিও রয়েছে।

পাশাপাশি মেয়র দীপক মজুমদার জানান, পরবর্তীতে ভোটার তালিকা প্রস্তুত করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন স্থায়ী কমিটি গঠন করা হবে।

এদিন তিনি নবগঠিত কমিটির সদস্যদের সতর্ক করে দিয়ে বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং কোনোভাবেই যেন তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ না ওঠে।

……..

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top