News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিচিংছড়ায় বাড়ি বাড়ি প্রচারে হলিউড চাকমা, উৎসবের আবহ এলাকায়
Image

চিচিংছড়ায় বাড়ি বাড়ি প্রচারে হলিউড চাকমা, উৎসবের আবহ এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নং মনু-ছৈলেংটা আসনে তিপরা মথা দলের প্রার্থী হলিউড চাকমার প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। শনিবার চিচিংছড়া রথকুমার রোয়াজা পাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগে অংশ নেন তিনি।

এই প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান প্রার্থী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন হলিউড চাকমা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ১২ এপ্রিলের নির্বাচনে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। তার দাবি, তিপরাসা, বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যই তাদের জয়ের প্রধান শক্তি হবে।

বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থী আরও জানান, সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top