বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন যুবক স্যামুয়েল দেববর্মা। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে মারধর করে মাথায় আঘাত করে এবং তার বাইক ছিনিয়ে নেয়।
এই অভিযোগ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন স্যামুয়েল দেববর্মা ও তার পিতা ঘটনাটি গতকাল রাত প্রায় ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জাঙ্গালিয়া বাড়ি এলাকায় ঘটে। স্যামুয়েল ও তার পিতার দাবি অভিযুক্ত সুনীল দেববর্মা যার বাড়ি পুষ্কর বাড়ি এলাকায় শুক্রবার দুপুরে তারা বিশ্রামগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের বাড়ি রামনগর রামপদ এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই হামলা ও বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।



















