News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা চৌধুরী) নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ৩০ মার্চ, ২০২৬ তারিখে দেওয়া ব্যাখ্যায় স্বীকার করা হয়েছে যে এমসিসি জারি থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প-এর ভর্তুকির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। পাশাপাশি, ওই ব্যাখ্যায় বলা হয়েছে যে উপভোক্তাদের নাম তিন বছর আগে নির্ধারিত হয়েছিল এবং নির্বাচন কমিশনের ২ জানুয়ারি, ২০২৪ তারিখের নির্দেশিকার একটি ধারা উল্লেখ করে এই অর্থ বিতরণকে বৈধ বলা হয়েছে।

তবে এই ব্যাখ্যাকে ‘লেম এক্সকিউজ’ বা অজুহাত হিসেবে আখ্যা দিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, কোনো প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করার পর তিন বছর ধরে তা কার্যকর না করে হঠাৎ নির্বাচনের সময়ে অর্থ বিতরণ করা সম্পূর্ণভাবে আচরণবিধির চেতনাকে লঙ্ঘন করে। তাঁর অভিযোগ, এটি শাসকদলকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হওয়া সত্ত্বেও এ বিষয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে বিরত থেকেছে, যা অত্যন্ত হতাশাজনক।

এই প্রেক্ষিতে, সিপিআই(এম) রাজ্য সম্পাদক দাবি করেছেন যে, এই ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এমসিসি লঙ্ঘনের অভিযোগটি গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করা হোক।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top