News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু
Image

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া। শুক্রবার শহরের বীর বিক্রম ইনস্টিটিউশনের হলঘরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরক্ষা দপ্তরের কর্মীসহ অন্যান্য ভোটকর্মীরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, মোট ১৫৯ জন ভোটার ব্যালট বাক্সের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ, যা ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত সকল ভোটকর্মী উৎসাহ ও আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top