News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশ রোধে সরকারের পদক্ষেপ জানতে তিন মাস সময়সীমা বেঁধে দিল ত্রিপুরা হাইকোর্ট
Image

অনুপ্রবেশ রোধে সরকারের পদক্ষেপ জানতে তিন মাস সময়সীমা বেঁধে দিল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ এপ্রিল: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে ত্রিপুরায় অনুপ্রবেশ রোধে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিপরা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করা হয়েছে।

জানা গেছে, তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ আরও দু’জন ত্রিপুরায় অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এই প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারের কাছে স্পষ্ট জবাব চেয়ে জানায়, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ, আটক এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণ তিন মাসের মধ্যে পেশ করতে হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, জাতীয় স্বার্থে অনুপ্রবেশ রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী অনুপ্রবেশকারীদের শনাক্ত করে স্বদেশে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন রাজ্যে প্রশাসনিক অভিযান চালানো হলেও ত্রিপুরায় সেই উদ্যোগ এখনও কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। একাধিকবার বিষয়টি উত্থাপন করা হলেও সন্তোষজনক ফল না পাওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলেও তিনি জানান।

মামলার আইনজীবীর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা এখনও পর্যন্ত রাজ্য সরকার সম্পূর্ণভাবে কার্যকর করেনি। এমনকি অনুপ্রবেশ রোধে একাধিক কমিটি গঠন করা হলেও তাদের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। এর ফলে সীমান্তবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top