News Flash

  • Home
  • Uncategorized
  • উইকিলিকস কান্ডে অভিযুক্ত চেলসির সাজা মুকুব করছে ওবামা প্রশাসন
Image

উইকিলিকস কান্ডে অভিযুক্ত চেলসির সাজা মুকুব করছে ওবামা প্রশাসন

USAওয়াশিংটন, ১৮ জানুয়ারি (হি.স.) : উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন সেনা চেলসি ম্যানিংয়ের সাজা মুকুব করছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন| এরফলে ২৯ বছর বয়সী চেলসি ৩৫ বছরের সাজা থেকে মুক্তি পাচ্ছেন আগামী ১৭ মে| বুধবার মার্কিন প্রশাসনের তরফে এখবর জানানো হয়|

চেলসি ম্যানিংয়ের সাজা বাতিলের জন্য মঙ্গলবার বারাক ওবামা তার প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে| অভিযুক্ত চেলসি ৭ লাখ ৫০ হাজার পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য ও বেশকিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেছিলেন বলে অভিযোগ|

উইকিলিকসের ওই শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা| যার মূল হোতা অস্ট্রেলিয়ার নাগরিক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ|

গোপনীয় তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ২০১৩ সালে চেলসি ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল| ওবামার ক্ষমতার শেষে বেলায় এসে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে আমেরিকাবাসীদের মধ্যে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top