News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি
Image

আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

আগরতলা, ৩১ মার্চ: আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা তাছাড়া, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, ত্রিপুরা ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৩.১ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্বস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও, উত্তর-পূর্ব অসম অঞ্চলে ১.৫ কিমি উচ্চতায় আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে ১২.৬ কিমি উচ্চতায় প্রায় ৯৫ বেগে সাবট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আবহাওয়াকে আরও প্রভাবিত করছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে খোয়াই, উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। পশ্চিম, সিপাহিজলা ও গোমতী জেলায় হালকা বৃষ্টি এবং দক্ষিণ ত্রিপুরায় খুব হালকা বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, এই ধরনের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top