News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএডিসি নির্বাচনের মুখে ‘মেডিক্যাল গ্রান্ট’ বিতরণ নিয়ে অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি সিপিআই(এম)-এর
Image

টিটিএডিসি নির্বাচনের মুখে ‘মেডিক্যাল গ্রান্ট’ বিতরণ নিয়ে অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি সিপিআই(এম)-এর

আগরতলা, ৩১ মার্চ: টিটিএডিসি নির্বাচনের প্রাক্কালে ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্যের জোট সরকারের শরিক দল তিপরা মথা টিটিএডিসি প্রশাসনের মাধ্যমে সরকারি তহবিল ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি জানান, গত ১৭ মার্চ যেদিন টিটিএডিসি নির্বাচনের সূচি ঘোষণা করা হয় সেদিনই এডিসি প্রশাসনের সিইও-র দপ্তর থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মেডিক্যাল গ্রান্ট মঞ্জুর করা হয়।

অভিযোগ অনুযায়ী, কাঞ্চনপুর, দামছড়া এবং পানিসাগর এলাকার শরণার্থী শিবিরে বসবাসকারী ২৯২ জন রিয়াং পরিবারের সদস্যদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০,২৭৫ টাকা করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। যদিও সাধারণভাবে মানবিক কারণে মেডিক্যাল সহায়তা দেওয়া ‘মডেল কোড অফ কন্ডাক্ট’-এর বাইরে রাখা হয়, তবুও নির্বাচনী সূচি ঘোষণার পর শুধুমাত্র নির্দিষ্ট তিনটি গ্রামের বাসিন্দাদের একই অঙ্কের অর্থ প্রদানকে ‘ভোট প্রভাবিত করার চেষ্টা’ বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে বলেন, যদি এখনও ওই অর্থ বিতরণ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে অবিলম্বে তা বন্ধ করা হোক। পাশাপাশি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার ও এডিসি প্রশাসনকে ‘পার্টি ইন পাওয়ার’ সংক্রান্ত মডেল কোডের বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়ারও দাবি জানান তিনি।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top