News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচন ঘিরে জোর প্রচারে বিজেপি, মনাইপাথরে জনসভায় রাজীব ভট্টাচার্য
Image

এডিসি নির্বাচন ঘিরে জোর প্রচারে বিজেপি, মনাইপাথরে জনসভায় রাজীব ভট্টাচার্য


আগরতলা, ৩১ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসকদল বিজেপি। মঙ্গলবার ২২ কাঠালিয়া–মির্জা–রাজাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচারে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

এইদিন মনাইপাথর এডিসি ভিলেজে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন তিনি। মনাইপাথর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা, সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চের সভাপতি উত্তম দাস, ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদার, রাজ্য জনজাতি মহিলা মোর্চার সদস্যা তনুশ্রী ত্রিপুরা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

রাজীব ভট্টাচার্য বলেন, এডিসিতে বিজেপির ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসক দল ত্রিপরামাথা জনজাতিদের উন্নয়নের নামে শুধুমাত্র লুটপাট চালিয়েছে, যা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন।

অপরদিকে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার সর্বদা উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছে। সেই কারণেই এবারের এডিসি নির্বাচনে জনজাতির মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদী।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top